Corporate Sangbad
জাতীয়

পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রেনের বিকল্প বিআরটিসির বাস চলাচল করবে

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : জনসাধারণের দুর্ভোগ লাঘবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্য থেকে ট্রেনের বিকল্প হিসেবে বিআরটিসির বাস চলাচল করবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রানিং স্টাফের ধর্মঘটের কারণে, দেশব্যাপী রেল চলাচলে বিঘ্ন ঘটায়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসি’র বাস সার্ভিস অব্যাহত থাকবে।

যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।