Corporate Sangbad
শেয়ারবাজার

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৯ পয়সা।