January 19, 2026 - 11:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যভ্যাট আদায়ে গয়নার দোকানে ইএফডি মেশিন বসাচ্ছে এনবিআর

ভ্যাট আদায়ে গয়নার দোকানে ইএফডি মেশিন বসাচ্ছে এনবিআর

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভ্যাট আদায় বাড়াতে দেশের সকল জুয়েলারী দোকানে ‘ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস’ (ইএফডি) স্থাপনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রাথমিক পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটির সকল জুয়েলারী প্রতিষ্ঠানে ‘ইএফডি’ স্থাপন করা হবে।

রোববার (১৯ জানুয়ারি) এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতিকে(বাজুস) চিঠি দিয়েছে এনবিআর।

চিঠিতে বলা হয়, ইএফডি বসানোর বিষয়ে গত ৭ জানুয়ারি বাজুসের সঙ্গে এনবিআরের একটি বৈঠক হয়। সেখানে বাজুস নেতারা জুয়েলারি খাতের নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে কিছু সমস্যা ছিল ভ্যাট, ব্যাগেজ রুল ও সোনা আমদানির বিষয়ে।

আলোচনায় বাজুস নেতারা বলেন, জুয়েলারি খাতে এখনও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভ্যাটের আওতায় আসেনি। এদের নিবন্ধন সম্পন্ন করে সব জুয়েলারি দোকানে ইএফডি স্থাপন করলে ভ্যাট আদায় বাড়বে বলে মত দেন বাজুস নেতারা।

আগামী বৃহস্পতিবার বিকালে অংশীজনদের নিয়ে একটি সচেতনতামূলক জুম সভা আহ্বান করা হয়েছে তুলে ধরে চিঠিতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপন করবে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকার (পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ/চট্টগ্রাম) কমিশনারেটের আওতাধীন বিভিন্ন বাজার এবং এলাকায় অবস্থিত জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রয়োজন।

এই পরিস্থিতিতে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদানের জন্য সমিতির কাছে অনুরোধ করা হয়েছে।

যদি একসাথে পূর্ণ তালিকা প্রদান করা সম্ভব না হয়, তবে এনবিআর আংশিকভাবে প্রদানের জন্যও অনুরোধ করেছে। এই বিষয়ে, এনবিআর কর্মকর্তারা বাজুস’র সহযোগিতা কামনা করেন এবং নেতারা সম্ভাব্য সর্ব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

বর্তমানে নিবন্ধিত ভ্যাট প্রদানকারীর সংখ্যা ৫ লাখের কিছু বেশি, তে সিস্টেমের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...