December 14, 2025 - 7:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিকৃষক সমাবেশে সিংগাইর উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

কৃষক সমাবেশে সিংগাইর উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

spot_img

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা আহবায়ক কমিটি ভেঙে কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলা কৃষকদলের প্রচার সম্পাদক আরিফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন – জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খাঁন রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়,কৃষক হাবিবুর রহমান ও আওলাদ হোসেন ।
সমাবেশের শুরুতে কেন্দ্রীয় কৃষকদল ঘোষিত প্রান্তিক কৃষকদের পক্ষে বেশ কিছু দাবীও তুলে ধরা হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী ঘোষার অভিযোগ তুলে সিংগাইর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন করে পূর্নাঙ্গ কমিটি গঠনের জোর দাবী জানান। দাবির প্রেক্ষিতে মনিরুল ইসলাম মোকা সভাপতি, জহিরুল ইসলাম জহির সাধারণ সম্পাদক ও মোনেম আহমেদ বিপ্লবকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- বিপ্লব দেওয়ান ও রাসেল শাহ্।

এ সময় জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও তালেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ তারাসহ স্থানীয় বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, সমাবেশের পূর্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পন্য নিয়ে সমাবেশে জড়ো হয় এবং তাদের বিভিন্ন দাবীও তুলে ধরেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...