Corporate Sangbad
শেয়ারবাজার

জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ বিতরণ

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫, ৪:১২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জস ও মেডিক্যাল ডিভাইস লিমিটেডের লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে যে তারা ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। জানা গেছে, কোম্পনিটি বিনিয়োগকারীদের জন্য উক্ত লভ্যাংশ বিইএফটিএন মাধ্যমে পাঠিয়েছে।

জেএমআই সিরিঞ্জসের লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ৩৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৩০ শতাংশ নগদ ও ২০২০ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।