Corporate Sangbad
শেয়ারবাজার

কর্নফুলি ইন্সুরেন্সের নাম পরিবর্তন

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫, ২:১০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিরটড’ -এর পরিবর্তে ‘কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি পিএলসি’ হবে।

আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) থেকে কোম্পানিটি ‘কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি পিএলসি ‘ নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।