December 9, 2025 - 10:59 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশচট্টগ্রাম সিইপিজেডে শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ: নিয়ন্ত্রণে সেনাবাহিনী, আহত ৩০

চট্টগ্রাম সিইপিজেডে শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ: নিয়ন্ত্রণে সেনাবাহিনী, আহত ৩০

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এ তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের বেশিরভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং বেপজা হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বেতন বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মডিস্ট, জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালান।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, “কারখানার মূল গেট খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কের জেরে এই সংঘর্ষের সৃষ্টি। এতে অনেকেই আহত হন এবং তাদের মধ্যে ৩০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

সংঘর্ষ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দ্রুত সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, “জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেছে। একটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরেকটি কারখানায় দুপুরের পর ছুটি দেওয়া হবে।”

চমেক হাসপাতালের জরুরি বিভাগ সুত্র জানান, ১২টার পর থেকে আহত শ্রমিকরা হাসপাতালে আসতে শুরু করেন। তাদের মধ্যে অন্তত ৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে এখনো তাদের নাম-পরিচয় নথিভুক্ত করা হয়নি।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শ্রমিকরা ৯ শতাংশ বাৎসরিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। কিছু কারখানা তাদের দাবি মেনে নিলেও অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সেনাবাহিনী, নৌবাহিনী, শিল্প পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এই সংঘর্ষের পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...