December 13, 2025 - 10:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeনির্বাচিত কলামফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড...

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

spot_img


এন জি চক্রবর্তী
দ্বিতীয় ভাগ।
ছত্রিশ অধ্যায়।
সারমর্ম।
(পূর্ব প্রকাশিতের পর) ৪৮তম অংশ

১৪. লেজারের কোন একটি নির্দিষ্ট পাতার একটি নির্দিষ্ট হিসাবে এন্ট্রি দেয়ার জন্য যতটুকু জায়গা খালি থাকে তা শেষ হয়ে বা ভরে যাওয়ার পরেও যদি কোন এন্ট্রি দেয়ার দরকার হয় তবে নিচেরটির মত করুন: আগে হিসাবটির ডেবিট ক্রেডিট যাইই হোক না কেন তার সর্বশেষ ব্যালান্সটি হিসাব করে বের করুন। আর ঐ ব্যালান্সটি তারপর লেজারের নুতন পাতায় ট্রান্সফার করুন। ধরুন,

১৫. যখন বর্তমান লেজারটির পাতা লিখতে লিখতে ভরে যাবে তখন নুতন লেজার খোলা দরকার। আর যদি আপনি পুরানো লেজারের ব্যালান্সগুলো নুতন লেজারে স্থানান্তরিত করতে চান, তাহলে নিচের দেয়া পদ্ধতিটি অনুসরণ করুন: প্রথমেই দেখুন আপনার পুরানো লেজার বইটিকে ধরুন ’এ’ বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়েছে কিনা। আর যেহেতু বর্ণমালার পর্যায়ক্রমিক বর্ণ দিয়ে লেজার বই চিহ্নিত করা যায় তাই তখন নুতন লেজার বইটিতে ’বি’ চিহ্ন দিন।

পুরানো লেজার ব্যালান্স থেকে একটা ট্রায়াল ব্যালান্স তৈরী করুন। আর দেখুন এর আগে যেভাবে বলেছি সেভাবে এটা মিলে যায় কিনা। এরপর পুরানো লেজার থেকে ক্রমান্বয়ে সমস্ত লেজার ব্যালান্স নুতন লেজারে স্থানান্তর করুন। নুতন লেজারে পুরানো ব্যালান্স তোলার সময় খেয়াল রাখবেন যাতে নুতন লেজারের দুটি হিসাবের মধ্যে যথেষ্ট ফাঁক থাকে।

১৬. যখন নুতন লেজারে ব্যালান্স ট্রান্সফার করছেন তখন পুরানো লেজারে নুতন লেজারের পাতা নম্বর উল্লেখ করুন।

১৭. পুরানো লেজার বইটি ক্যানসেল করার আগে নিশ্চিত হোন যে, ওটি থেকে ট্রায়াাল ব্যালান্স তৈরী করে লেজারের প্রতিটি হিসাব ক্লোজ করা হয়েছে। এভাবে পুরানো বইএর যে সমস্ত হিসাবে ক্রেডিট ব্যালান্স রয়েছে সেগুলোকে ওই বইএর ডেবিটের দিকে লিখে হিসাবটি ক্লোজ করুন ও ব্যালান্সশীটে স্থানান্তর করুন এবং নুতন ’বি’ বইতে ক্যারি ফরোয়ার্ড করুন। এভাবেই পুরানো বই ক্লোজ করে নুতন বই শুরু করতে হয়। আর লেজারে যে যে হিসাবে ডেবিট ব্যালান্স রয়েছে সেগুলোকেও একইভাবে ক্লোজ করে নুতন লেজারে ট্রান্সফার করুন। এবারে ডেবিট ব্যালান্সগুলো নুতন বইতে ক্যারি ফরোয়ার্ড করে ক্রেডিট করুন।

নটে গাছটি মুড়োলো

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...