January 19, 2026 - 12:30 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদশাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ, ভাইস-চেয়ারম্যান ইউনুস ও মহিউদ্দিন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ, ভাইস-চেয়ারম্যান ইউনুস ও মহিউদ্দিন

spot_img

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৮৯তম সভায় বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) সর্বসম্মতিক্রমে এ. কে. আজাদ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় মোহাম্মদ ইউনুছ এবং মহিউদ্দিন আহমেদ ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

পুনর্নির্বাচিত চেয়ারম্যান এ. কে. আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী যিনি ১৯৫৯ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিঃ, ইউনুছ কোল্ড স্টোরেজ লিঃ, অনন্ত পেপার মিলস্ লিঃ, ইউনুছ পেপার মিলস্ লিঃ, ইউনুছ ফাইন পেপার মিলস্ লিঃ, ইউনুছ স্পিনিং মিলস্ লিঃ, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ লিঃ এবং ইউনুছ অফসেট পেপার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি অনলাইন সংবাদপত্র সোনালী নিউজ ডট কম এর প্রকাশক। তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশন এর সাথে সম্পৃক্ত।

ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ড ব্রীজ স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি গ্যালাক্সী ফ্লাইং একাডেমী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট। ইউনুছ বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মহিউদ্দিন আহমেদ চার দশক যাবৎ ব্যবসা- বাণিজ্যের সাথে সম্পৃক্ত। বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজ এর স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর ভাইস- চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিঃ-এর একজন স্পন্সর শেয়ার হোল্ডার। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রাক্তন পরিচালক। মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৪ জানুয়ারি বিএসআরএমের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) পর্ষদ সভা আগামী ২৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ...

নির্দিষ্ট ধরনের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিতের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

অর্থ-বাণিজ্য ডেস্ক: স্থানীয় বস্ত্রকল মালিকদের সুরক্ষার জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ...

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...