January 19, 2026 - 11:09 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশহালুয়াঘাটে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

হালুয়াঘাটে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা লেগে নিচে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো এক আরোহীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় নিহত আল-আকসা (৩৫) নামের যুবক ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে। নিহত অপর যুবকের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী (৩২)। তিনি ময়মনসিংহের সানকিপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। ভোরে ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে আসা তিন আরোহীসহ মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ছিটকে নিচে চলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দু’জনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তারা আরো জানান, নিহতদের ব্যাগে প্রায় ২৫ বোতল ভারতীয় চোরাই মদ ছিল। বোতলগুলো দুর্ঘটনায় ভেঙে গেলেও ১টি বোতল অক্ষত ছিল। তারা মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে। ভোরের আলো ফোটার আগেই মদের চালান নিয়ে ময়মনসিংহ শহরে যাওয়ার উদ্দেশেই দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল।

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহত অন্য এক যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...