December 14, 2025 - 7:38 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিইনফিনিক্স নোট ৪০এস কিনলে পাচ্ছেন বিনামূল্যে ওয়্যারলেস চার্জার

ইনফিনিক্স নোট ৪০এস কিনলে পাচ্ছেন বিনামূল্যে ওয়্যারলেস চার্জার

spot_img

কর্পোরেট ডেস্ক: অফিস বা কোথাও ঘুরতে যাওয়ার তাড়ায় ভুলে চার্জিং ক্যাবল বাসায় ফেলে যাওয়া যেন নিত্যদিনের ব্যাপার। আর এই ভুলের মাশুল দিতে গিয়ে অনেকসময় ট্যুর বা জরুরি কাজে মনোযোগ দেয়াও বেশ কঠিন হয়ে পড়ে। এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নোট ৪০এস স্মার্টফোনের সাথে উপহার দিচ্ছে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জার।

এর আগে শুধু নোট ৪০প্রো এর সাথে ম্যাগপাওয়ার পাওয়া যেত, যা এখন থেকে নোট ৪০এস এর সাথে বিনামূল্যে পাওয়া যাবে। এর মাধ্যমে ব্র্যান্ডটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরো স্মার্ট ও সহজ করে নিশ্চিন্তে কাজ করার সুযোগ করে দিয়েছে।

আধুনিক জীবনযাত্রার উপযোগী ডিজাইনের উদ্ভাবনী নোট ৪০ এস স্মার্টফোনে শক্তিশালী ফিচারের সাথে এখন যুক্ত করা হয়েছে এই বিশেষ ওয়্যারলেস চার্জিং, যা ডিভাইসটিতে নতুন এক মাত্রা যোগ করেছে। এই উদ্যোগ ইনফিনিক্স ব্যবহারকারীদের জীবনমান উন্নত করার পাশাপাশি তাদের আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।

স্মার্টফোন চার্জিং প্রযুক্তিতে ম্যাগপাওয়ার একটি নতুন সংযোজন। এটি জট পাকানো ক্যাবল ও ভারী চার্জারের সমস্যা দূর করার পাশাপাশি দিনভর ফোনের চার্জিং সমস্যার সমাধান করে। বিশেষ করে কোনো ক্যাফেতে বা জরুরি কাজের সময় আশেপাশে পাওয়ার আউটলেট না পাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয় এই বহনযোগ্য ম্যাগপাওয়ার।

আবার যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এই ম্যাগপাওয়ার হতে পারে আদর্শ সমাধান কেননা এটি আকারে ছোট হওয়ায় ব্যাগে বাড়তি জায়গা নিয়ে ভাবতে হয় না। এর কমপ্যাক্ট ডিজাইনের কারণে এটি পকেট বা ব্যাগের যে কোনো ছোট জায়গায় সহজেই রাখা যায়। একইসঙ্গে এই ওয়্যারলেস চার্জার একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করে।

পরিশীলিত ডিজাইনের সাথে চমৎকার পারফরম্যান্সের মিশ্রণে তৈরি নোট ৪০ এস ব্যবহারকারীদের জন্য এনেছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। থ্রিডি কার্ভড ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত প্রসেসিং পাওয়ারের সমন্বয়ে এটি উৎপাদনশীলতা এবং বিনোদনের চাহিদা পূরণ করে।

তরুণ কনটেন্ট ক্রিয়েটর, চাকুরীজীবী, বাইকার, ভ্রমণকারী এবং অভিযাত্রীদের কাছে এরই মধ্যে থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং শক্তিশালী ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছে ইনফিনিক্স নোট ৪০ এস। এর সাথে ম্যাগপাওয়ার অন্তর্ভুক্ত হওয়ায় একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হয়ে উঠেছে স্মার্টফোনটি; যা আধুনিক জীবনযাত্রাকে সহজ ও উন্নত করে। কেননা যাত্রাপথে ছবি এডিট, মুভি দেখা, গান শোনা বা নতুন কোনো শহরে ছুটে চলার সময় ব্যবহারকারীকে স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য কোথাও থামতে হবে না। একইসঙ্গে এই ওয়্যারলেস চার্জার দিয়ে নোট ৪০ এস এর পাশাপাশি ব্যবহারকারীরা ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো অন্যান্য ডিভাইসও চার্জ করতে পারবেন।

নতুন প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগামী হিসেবে পরিচিত ইনফিনিক্স। এটিই প্রথম ব্র্যান্ড, যা মিড-বাজেটের স্মার্টফোনে বাজারে ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি এনেছে। এখন নোট ৪০ এস এর সাথে ফ্রি ম্যাগপাওয়ার যুক্ত করে, ফ্ল্যাগশিপ ফিচারগুলো আরও সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে ইনফিনিক্স।

বুধবার (৮ জানুয়ারি) থেকে অনুমোদিত খুচরা বিক্রেতা এবং অনলাইন প্ল্যাটফর্মে বিনামূল্যে পাওয়া যাবে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জারসহ ইনফিনিক্স নোট ৪০ এস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...