Corporate Sangbad
কর্পোরেট

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বাস উপহার দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পরিবহনের জন্য একটি বাস উপহার দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী কলেজের অধ্যক্ষ তাহমিনা আকতার নূর এর নিকট বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। এসময় চট্টগ্রাম জোনের সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।