Corporate Sangbad
শেয়ারবাজার

আমরা টেকনোলজির ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজি লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে উক্ত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরীত কার হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তথ্য অনুসারে, কোম্পানিটি ২০২৪ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে নগদ ১০ শতাংশ, ২০২২ সালে নগদ ৬ শতাংশ ও ৬ শতাংশ স্টক, ২০২১ সালে নগদ ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।