বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
সারাদেশ

শেরপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিয়ের প্রলোভনে লতিফুর রহমান জীবন (৪০) নামের যুবকের বিরুদ্ধে এক নারীকে দেড়বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবত শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার মৃত মতিউর রহমানের মেয়ে খোশনুর জাহানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ঢাকার বাড্ডা কুড়িল জোয়ার সাহারা এলাকার মিনরুজ্জামানের ছেলে লতিফুর রহমান জীবনের। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গভীর হয় তাদের। এরপর অভিযুক্ত লতিফুর রহমান জীবন অপরিচিত একটি লোককে কাজী সাজিয়ে ২মে ২০২৩ সালে একটি নকল বিয়ে সম্পূর্ণ করে। স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘ ১ বছর ৬ মাস একটি ভাড়া বাসায় শারীরিক মিলামেশা ও ঘর সংসার করে আসছিলো তারা। এদিকে ভাড়া বাসায় অসহ্য হয়ে ভুক্তভোগী খোশনুর জাহান লতিফুরকে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সংসার করার প্রস্তাব দিলে নানা টালবাহানা করে। পরে ভুক্তভোগী লতিফুরকে সন্দেহ করে কাজী অফিসে নিকাহ নামা অনুসন্ধান করলে সেখানে কোনো নিকাহ নামা না পেয়ে বুঝতে পারেন লতিফুর তার সাথে বিয়ের নাটক করে যৌন কামনা চরিতার্থ করবার নিমিত্তে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে।

জানা গেছে, অভিযুক্ত লতিফুর রহমান জীবন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মেকানিক পদে চাকরি করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী খোশনুর জাহান বলেন, লতিফুর রহমান জীবন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে। আমি যখন তার চালাকি বুঝতে পারি সে আমাকে বলে এ বিষয়ে থানায় কিছু বললে তোকে মেরে লাশ গুম করে ফেলবো। এরপরও আমি থানায় অভিযোগ করেছি। আমি আইনের আশ্রয় নিছি, আমি যেন ন্যায় বিচার পায়।

অভিযুক্ত লতিফুর রহমান জীবনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

এ ব্যপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগটি পেয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/২০) এর ৯(১) রুজু করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ