January 18, 2026 - 11:44 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনচলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

spot_img

বিনোদন ডেস্ক : বর্তমান রাজনৈতিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো বিষয়ই বিএফডিসিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে করা হয়। এ জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন বিএফডিসির বাইরে করতে পরিচালকরা সম্মতি নন। এ অবস্থায় পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে বিএফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।

এদিকে এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। এরমধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।

জানা গেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পর এফডিসি কর্তৃপক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের জানানো হয়, ২৮ ডিসেম্বর নির্বাচন করতে পারবে না তারা। এই খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই এফডিসিতে জড়ো হতে থাকে পরিচালকরা। সকাল থেকেই এফডিসির ডিজির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে পরিচালকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে তারা জানতে পারেন নির্বাচনের বিষয়ে কোথাও থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি। পরবর্তীতে সন্ধ্যার পর ফের নির্বাচন ঘিরেই অনিশ্চয়তা দেখা দেয়।

একটি প্যানেলের সভাপতি প্রার্থী শাহীন সুমন রাতে বলেছিলেন, নির্বাচন সাধারণত দুই বছর পরপর হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্মাতারা উৎসবমুখর পরিবেশে মিলিত হন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নির্বাচনের আগে আমাদের নিয়ে অমূলক বিভিন্ন কথা ছড়ানো হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই। তবে নির্বাচন ঘিরে আজকে ছোট্ট একটা বৈরিতা তৈরি হয়েছিল। এফডিসির কর্মকর্তারা এফডিসিতে নির্বাচনে বাধা সৃষ্টি করেছে। গঠনতন্ত্র অনুযায়ী শনিবার নির্বাচন হবে।

অপর প্যানেলের সভাপতি প্রার্থী মুশফিকুর রহমান গুলজার বলেন, পরিচালক সমিতির নির্বাচনের মতো এফডিসিতে কোনো সংগঠনের নির্বাচন এতটা সৌহার্দ্যপূর্ণ হয় না। আজ প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে আমরা দুই প্যানেলের প্রার্থীরা বসেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে শেষ হোক।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...