মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ
advertisement
সারাদেশ

ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত আঙ্গিনায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: “পরিছন্ন পরিবেশ, সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আঙ্গিনা পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়। এই কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ মাসুদ আলী।

এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আযম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সঞ্জয় পাল, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ওয়াজিদুর রহমান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আফজাল হোসেন, ঝিনাইদহ বিচার বিভাগীয় কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, আদালতের নাজির হাবিবুর রহমান, একাউন্টন্টেন মোঃ জিয়াউর রহমান ও স্টেনো টাইপিষ্ট মোঃ মেহেদী হাসান লাভলু।

পরিচ্ছন্নতা অভিযানকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ মাসুদ আলী বলেন, মানুষের সুস্থ জীবন যাপনের জন্য পরিষ্কার পরিছন্ন থাকা অপরিহার্য। এটা মুসলিমদের ঈমানের অঙ্গ বলা হয়েছে। সুতরাং বিচার প্রার্থী জনগন যেন আদালত অঙ্গনে এসে ধুলাবালিমুক্ত নির্মল পরিবেশ পেয়ে স্বস্তি অনুভব করেন সে জন্যই এই অভিযানের মুল লক্ষ্য। বিচারকগন ও আদালতের কর্মকর্তা কর্মচারীরা দিনব্যাপী আদালত অঙ্গন পরিষ্কার পরিছন্নতা কর্মসুচিতে অংশ নিয়ে গোটা এলাকা নির্মল পরিবেশ ফিরিয়ে আনেন।

সর্বশেষ পাওয়া সংবাদ