December 14, 2025 - 8:41 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনদুর্ঘটনায় আহত অপূর্ব-পাভেল ও তাসনিয়া ফারিণ

দুর্ঘটনায় আহত অপূর্ব-পাভেল ও তাসনিয়া ফারিণ

spot_img

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুটিং সেটে আহত হয়েছেন। ‘হাউ সুইট’ নাটকের শুটিংয়ের সময় তারা আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। শুক্রবার (১৩ ডিসেম্বর) অমি পোস্ট দিয়ে লিখেছেন, আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।

এরপর বলেন, সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সেই সঙ্গে দুই তারকার হাসপাতালে বেডে থাকার ছবিও দিয়েছেন তিনি। অমি বলেন, খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিং এর সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। অপূর্ব ভাই আল্লাহ এর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।

তিনি আরও বলেন, ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে। ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি। আর করছি সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি, যারা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে।

অমির এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। অনেক তারকারাও কমেন্ট করেছেন।

আরও পড়ুন:

কবি হেলাল হাফিজের মৃত্যু নিয়ে যা জানা গেল

গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...