December 14, 2025 - 8:19 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিডিসেম্বরের উৎসবমুখর মুহূর্তগুলো উদযাপন করুন ভিভোর সাথে

ডিসেম্বরের উৎসবমুখর মুহূর্তগুলো উদযাপন করুন ভিভোর সাথে

spot_img

কর্পোরেট ডেস্ক: চলে এসেছে শীতের মৌসুম। সাথে এনেছে অনেক অনেক ছুটি আর উৎসব। বেড়াতে যাওয়া, বিয়ে শাদীর রঙিন দিনগুলোতে মেতে থাকার সময় এসেছে। স্মৃতিগুলো ধরে রাখা, উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দকে বাড়িয়ে দিতে স্মার্টফোন ভিভো নিয়ে এসেছে বিভিন্ন প্রযুক্তি।

প্রযুক্তির ছোঁয়ায় উৎসবের গল্প লিখুন
উৎসবের ঝলমলে দিন হোক বা জাঁকজমকের রাতভর সব স্মৃতিই ভিভো স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ুক অসাধারণভাবে। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স ব্যবহার করে স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। ভিভো ভি৪০ লাইটে পোর্ট্রেট ফটোগ্রাফ তোলার জন্য রয়েছে আইকনিক এআই অরা লাইট। সেইসাথে এআই ইরেজ ফিচার ব্যবহার করে ছবি থেকে অবাঞ্ছিত অংশ মুছে দিতেও পারদর্শী ভিভো ভি৪০ লাইট।

লম্বা সময়ের সঙ্গী হোক
ভ্রমণে স্মার্টফোনের চার্জ নিয়ে চিন্তা থাকাটা স্বাভাবিক। তবে ভিভো ওয়াই ও ভি সিরিজের স্মার্টফোনগুলো দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দিয়ে সেই চিন্তা দূর করে। ভিভো ওয়াই ২৮-এ ৬০০০ মিলিআ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির সাথে আছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও ৪৮ মাসের স্মুথ এক্সপেরিয়্যান্সের গ্যারান্টি। ৪ বছরের ব্যাটারি হেলথ সুবিধা পাওয়া যাবে ভিভো ওয়াই ই১৯এস স্মার্টফোনটির ৫,৫০০ মিলিআ্যাম্পিয়ার ব্যাটারিতে। ভিভো ভি৪০ ফাইভজিতে আছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি।

স্মার্টফোনে থাকুক অনেক স্পেস
স্পেসের দুশ্চিন্তা ছাড়াই স্মার্টফোন জুড়ে থাকুক উৎসবের আনন্দ কিংবা ভ্রমণের ভিডিও ও ফটো। ভিভো ভি৪০ লাইট মডেলটি পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে। একটি ৮জিবি র‌্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‌্যাম+ ১২৮জিবি স্টোরেজের। অন্যটি ৮জিবি র‌্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‌্যাম+ ২৫৬জিবি স্টোরেজের। বাজেটের মধ্যেই স্পেস নিয়ে বাড়তি সুবিধা মিলছে ভিভোর ওয়াই সিরিজেও।

স্মার্ট লুক ও স্লিম ডিজাইন
পাহাড়ের ঝলমলে রোদে হাতের স্মার্টফোনের রঙটা যদি বদলে যায়! পাশের মানুষটা ঠিকই চমকে যাবে। এক্সক্লুসিভ কালার চেঞ্জিং টেকনোলজি রয়েছে ভিভো ভি৪০ লাইটের টাইটেনিয়াম সিলভার মডেলটিতে। ভিভোর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রং গ্ল্যাসিয়ার ব্লু তে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই১৯এস। শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি নিয়েও ভিভোর সবচেয়ে স্লিম ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি।
বাংলাদেশে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে স্মরণীয়করতে ভিভো নিয়েএসেছে এক নজরকাড়া ক্যাম্পেইন। ডিসেম্বর মাসজুড়ে এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য ভিভোর ভি ও ওয়াই সিরিজে রয়েছে নিশ্চিত উপহার, নতুন কালার, বাড়তি ওয়ারেন্টি এবং দামের ব্যাপক ছাড়।
ক্যাম্পেইন অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ভিভোর অথোরাইজড ষ্টোর, ই-ষ্টোর অথবা ফেসবুক পেইজে।

ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...