January 19, 2026 - 11:41 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকবাশারের বাবার সমাধি পুড়িয়ে দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা

বাশারের বাবার সমাধি পুড়িয়ে দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা প্রয়াত প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের সমাধি পুড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা। খবর বিবিসির।

বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, উপকূলীয় উত্তর-পশ্চিম সিরিয়ার পাহাড়ি লাতাকিয়া প্রদেশের কারদাহা অঞ্চলে অবস্থিত সমাধিটিতে আগুন জ্বলছে, আর সশস্ত্র যোদ্ধারা এর চারপাশে হেঁটে হেঁটে স্লোগান দিচ্ছেন।

সম্প্রতি ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার বিভিন্ন অংশে তীব্র হামলা চালায়। এতে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটে। এরপর বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানেই আশ্রয় নেন।

সাধারণ জনতা উল্লাস করে সারা সিরিয়া থেকে হাফিজ আল-আসাদ ও তার ছেলে বাশার আল-আসাদের সব ভাস্কর্য ও পোস্টার নামিয়ে ফেলেছে।

২০১১ সালে বাশার আল-আসাদ নৃশংসভাবে একটি শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি অভ্যুত্থান দমন করেন। ফলে সিরিয়ায় একটি বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয়, যাতে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ও এক কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যু পর্যন্ত কঠোর হাতে সিরিয়া শাসন করেন, এরপর শাসনক্ষমতা তার ছেলে বাশারের হাতে আসে।

হাফিজ আল-আসাদ শিয়া মুসলমানদের একটি শাখা ও সিরিয়ার একটি ধর্মীয় সংখ্যালঘু আলাওতি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তাদের প্রধান নিবাস ভূমধ্যসাগরের উপকূলে ও তুরস্কের সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...