মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
বিনোদন

পতাকার চেয়ে বড় ফেলানির বুক, তাক করেছিল কার বন্দুক? প্রশ্ন কবীর সুমনের

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানের পাশাপাশি তিনি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েও বারবারই সরব। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে নিজের মত দেন। কখনো সমসাময়িক পরিস্থিতি নিয়ে লিখেছেন, কখনো–বা সেটা তুলে ধরেন গানের লাইনে। এমনকি জুলাইয়ের অভ্যুত্থান–পরবর্তী সময়েও নানা বিষয় নিয়েও কথা বলেছেন তিনি।

অন্যদিকে পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে গতকাল রাত থেকেই চর্চা হচ্ছে অন্তর্জালে। সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে, তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। কবিতার প্রতিবাদে ফেসবুকে গতকাল রাত থেকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের অনেক লেখক, কবি ও শিল্পী।

সে ধারাবাহিকতায় শনিবার (৩০ নভেম্বর) কবীর সুমন ফেসবুকে একটি কবিতা লিখে নানান প্রশ্ন করেছেন। কাঁটাতারের সীমান্তে ফেলানীকে হত্যার বিষয়টিও উঠে এসেছে।

Imported from WordPress: image-1.png

কবীর সুমন লিখেছেন, কতগুলো উজবুক পতাকা মাড়ালো বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। পতাকার চেয়ে বড় ফেলানির বুক, সেটা তাক করেছিল কার বন্দুক। কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার, দেশের বুলেট দেশপ্রেমের খামার।

তিনি আরও লিখেন, কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার, কোথায় রইল ঝুলে ফেলানি আমার।পরের জন্মে মেয়ে আমি আর তুমি ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি।আমার সঙ্গে গান গাইবে তুমিও গাইবে অন্য কোনওজন্মভূমিও।

কবীর সুমন শেষে আরও লিখেছেন, পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। জয় ভালবাসা।

সুমন এই লেখায় কারও নাম নেননি তবে অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের কমেন্ট ঘরে সেটা লিখেছেন অনেক অনুসারী।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে কবীর সুমনের আরেকটি ফেসবুক পোস্ট করেছেন রোববার (১ ডিসেম্বর) সকালে। তিনি সেখানে লিখেছেন, কোন পতাকায় লাথি দেয় কেউ,কোন পতাকায় ফুল। আমার প্রেমের পতাকা তোমার এলোমেলো হওয়া চুল। পতাকায় নয় কিছুই শুরু, পতাকায় নয় শেষ।আমিই ভারতবর্ষ প্রিয়া, আমিই বাংলাদেশ।

তিনি আরও লিখেছেন, কারা করে কার অপমান প্রিয়া কতগুলো উজবুক,আদরে আদরে এঁকে দেবো চলো সবার দেশের মুখ। ভুলে যাই কেন একজন ক্রুশে ঝুলেছেন একা একা। সকলের হয়ে, চলো প্রিয়তমা, যদি পাই তার দেখা। তিনি বলবেন এসো হাত ধরো,শত্রুতা ভুলে যাও।পতাকার চেয়ে ভালবাসা বড় প্রেমের গানটা গাও।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে