December 9, 2025 - 11:47 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমানিকগঞ্জে উপদেষ্টার প্রেস সচিবের নাম ভাঙ্গিয়ে সাংবাদিককে ডাক্তারের হুমকি

মানিকগঞ্জে উপদেষ্টার প্রেস সচিবের নাম ভাঙ্গিয়ে সাংবাদিককে ডাক্তারের হুমকি

spot_img

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ কিউ এম আশরাফুল হকের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের নাম ভাঙিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বহির্বিভাগীয় রোগীর টিকিটে বিভিন্ন বেসরকারি ক্লিনিকের নাম লিখে দেওয়া ও রোগীর ভাগিয়ে ক্লিনিকের পাঠানোর বিষয়ে বক্তব্য নিতে গেলে ‘বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম কে এ হুমকি দেন তিনি।

হুমকি দেওয়ার ভিডিওতে দেখা যায়, ডাঃ এ কিউ এম আশরাফুল হক সাংবাদিকদের বলেছেন, ‘আপনি চিনেন আমি কে? আমার কথা আপনারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমকে জিজ্ঞেস করবেন আমি কে! আর আপনারা হাসপাতালে এসেছেন কার অনুমতি নিয়ে, আপনারা জানেন সাংবাদিকদের হাসপাতালে ঢুকতে লিখিত অনুমতি লাগে? আপনারা কিসের সাংবাদিক আমাকে পরিচয় দেন। তোমরা সাংবাদিক না প্রতিনিধি? তোমরা কার পিছনে লাগছো বুঝতে পারো নাই? এভাবে তিনি বলতে বলতে এক পর্যায়ে রেগে হাসপাতাল থেকে সাংবাদিকদের বের হয়ে যাওয়ার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ বলেন, আজ সকালে একাধিক রোগীর অভিযোগে ডাঃ এ কিউ এম আশরাফুল হকের বক্তব্য চাইতে তিনি রেগে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের নাম ভাঙিয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ও বিভিন্ন হুমকি দেন।

বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতারা বক্তব্য চাইতে গেলে হুমকি দিতেন, বিভিন্ন ভয় দেখাতেন, পেশাগত কাজে বাধা দিতেন। ভেবেছিলাম স্বাধীনতার পর পেশাগত কাজে বাধা আসবে না! এখন দেখি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নাম ভাঙিয়েও আমাদের হুমকি দিচ্ছেন।

হুমকি দেওয়ার বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ কিউ এম আশরাফুল হক বলেন, আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখেন আমি কোনো অনিয়ম করি কি না? এত ছোট বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে জানানো কি ঠিক হবে? আমি ওদের বলেছি, আমার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছ থেকে খোঁজ নিয়েন।

এ ব্যাপারে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শফিকুল ইসলাম বলেন, আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের কে কি আত্মীয় সেটা কর্ম ক্ষেত্রে দেখানো উচিত না। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে, আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে পারি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...