January 14, 2026 - 4:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনভেঙেই গেল রজনীকান্তের মেয়ের সংসার

ভেঙেই গেল রজনীকান্তের মেয়ের সংসার

spot_img

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়ার সংসারটা ভেঙেই গেল। তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত বেশ আগেই নিয়েছিলেন। ২৭ নভেম্বর ডিভোর্সের সার্টিফিকেট এলো তাদের হাতে। তবে অনুরাগীরা অভিনেতা রজনীকান্তর মেয়ে ঐশ্বরিয়ার সংসার টিকে থাকুন এমনটা চেয়ে ছিলেন। রজনীকান্তও প্রাণপণ টেষ্টা করেছিলেন মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য। কিন্তু তিনি শেষমেস হেরে গেলেন।

ধানুশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২০২২ সালে প্রথম লিখেছিলেন, ‘আমাদের ১৮ বছর ধরে একসঙ্গে পথচলা। এ সময় বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ ছাড়া আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়া দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে থাকছি না। বোঝাপড়ার জন্যও আমরা সময় নিয়েছি। দয়া করে আমাদের এ সিদ্ধান্তকে সম্মান জানাবেন’। পরে ঐশ্বরিয়াও এক কথা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এতে তিনি লেখেন, ‘কোনো ক্যাপশনের দরকার নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন মনে করছি’।

জানা গেছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহে চেন্নাইয়ের পারাপারিক আদালতে তার দুজন হাজিরা দিয়েছেন। তারা আদালতে ডিভোর্সের মামলা করার পরও শোনা গিয়েছিল, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে দুই পরিবার। কারণ এ বিচ্ছেদ নিয়ে মোটেই খুশি নন ঐশ্বরিয়ার বাবা রজনীকান্ত। তিনি তার কন্যা ও জামাইকে একসঙ্গে বসিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তিনবার ডিভোর্স মামলার শুনানি এড়িয়েছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। এতে ধারণা করা হয়েছিল, হয়তো শেষ পর্যন্ত বিয়েটা টিকে যাবে।

ধানুশ ও ঐশ্বরিয়া গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। সে অনুযায়ী ২৭ নভেম্বর বিচ্ছেদের চূড়ান্ত পরিণতি হয়েছে। এ তারকা যুগল ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ইয়াত্রা ও লিঙ্গা নামের ২ ছেলে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...