December 13, 2025 - 10:58 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল

রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল

spot_img

স্পোর্টস ডেস্ক: ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর চার মাস বয়সে পুরস্কারটি জিতে ইতিহাসে নাম লিখালেন ইয়ামাল। তার দখলে এখন সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড।

মূলত, এই পুরস্কারটি ২১ বছরের কমবয়সী ফুটবলারদের দেওয়া হয়ে থাকে। জুরিদের দেওয়া ভোটে মোট ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা।

ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টে জানায়, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। জুরিদের বেশির ভাগ ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন তিনি।

পুরস্কারজয়ী নির্বাচনে প্রত্যেক জুরি ভোট দেন পাঁচজন খেলোয়াড়কে। এর মধ্যে এক নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ১০ পয়েন্ট, দুই নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ৭ পয়েন্ট, এবং তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ ও পঞ্চমজন ১ পয়েন্ট পেয়ে থাকেন।

বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে ইয়ামাল ‘গোল্ডেন বয়’ জিতেছেন। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।

পুরস্কারটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মানের। একটা স্বপ্ন, আমি খুব খুশি। টাট্টোস্পোর্ট ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...