December 9, 2025 - 11:42 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনএআর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর কত টাকার সম্পত্তি পাবেন সায়রা?

এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর কত টাকার সম্পত্তি পাবেন সায়রা?

spot_img

বিনোদন ডেস্ক : সম্প্রতি ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অস্কারজয়ী সংগীততারকা এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। বিবাহ বিচ্ছেদের ঘোষণা শুনে হতচকিত অনুরাগীরা। বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে চলছে হাজারও জল্পনা। রহমানের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর টিমের বেসিস্ট মোহিনী দে। এরপরেই উঠে আসে খোরপোশের প্রসঙ্গ। এবার এই বিষয়ে মুখ খুললেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

এক সাক্ষাত্‍কারে তিনি বলেছেন, “বিবাহবিচ্ছেদ এখন রূঢ় বাস্তব। সর্বত্রই এমন ঘটনা বাড়ছে। বিয়েতে সহনশীলতা খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত সৌজন্য এবং মর্যাদার সঙ্গে ২৯ বছর তাঁরা দাম্পত্য জীবন কাটিয়েছেন তাঁরা। শুধু শেষটা রূপকথার মতো হল না বলে, তাঁরা বদলাননি। সৌজন্য ও মর্যাদা একই রয়েছে। কেউই বিচ্ছেদ করবেন বলে বিয়ে করেন না।”

আন্তর্জাতিক সঙ্গীতের আকাশে অন্যতম উজ্জ্বলতম নাম এআর রহমান। গোল্ডেন গ্লোব থেকে অস্কার সবই রয়েছে তার জিম্মায়। তামিলনাড়ুর এই ছেলে নিজের দক্ষতায় তৈরি করেছে তাঁর রাজত্ব। চেন্নাইয়ে এক বিলাসবহুল বাংলো রয়েছে রহমানের। এছাড়াও লস অ্যাঞ্জেলসেও রয়েছে একটি বাংলো। এছাড়াও সমস্ত সুবিধাযুক্ত একটি স্টুডিয়ো রয়েছে রহমানের। এছাড়াও রয়েছে জাগুয়ার, মার্সেডিজ সহ একাধিক বিলাসবহুল গাড়ি।

একটি গানের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন রহমান। কনসার্টের জন্য প্রতি ঘণ্টায় পারিশ্রমিক নেন ১-২ কোটি। সবমিলিয়ে রহমানের সম্পত্তির পরিমাণ প্রায় ২০০০ কোটি। বিচ্ছেদের পরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে খোরপোশের প্রশ্ন। এই প্রসঙ্গে বন্দনা বলেন, ‘ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ বিচ্ছিন্ন স্ত্রী পাবেন। এ ধরনের কোনো আইন এখনো নথিভুক্ত হয়নি। এই আইন তাই রহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য নয়।

তিনি আরও বলেন, আদালতে এ আর রহমান তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। সায়রা বানু যা দাবি করবেন, সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবেন। যদিও এখনও অবধি কোনও খোরপোশ চাননি।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুরকার এআর রহমান। তাঁদের তিন সন্তান। দুই মেয়ে খাতিজা ও রহিমা এবং এক ছেলে আমিন রহমান। মঙ্গলবার রাতে যৌথ বিবৃতিতে তাঁরা বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেন। রহমানের সঙ্গে তাঁর বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি মুখ খোলেন সায়রা।

এক ভয়েস নোটে তিনি বলেন, ‘নমস্কার আমি সায়রা রহমান। আমি গেল কয়েক মাস ধরেই মুম্বাইয়ে রয়েছি। আমি রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম। আমি শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাই ছেড়েছি। আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলেই লোকজন ভাববে, সায়রা কোথায় গেল? আসলে আমার চিকিৎসা চলছে। চেন্নাইতে রহমানের এত ব্যস্ত শিডিউল থাকে যে, ওখানে থাকলে এটা সম্ভব হত না। রহমান যেমন আছে, ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি। এতটাই ভালোবাসি আমি ওকে। রহমানও তাই। সবার কাছে একটাই আর্জি, রটনা রটানো বন্ধ করুন। আমাদেরকে একটু একা থাকতে দিন’। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

আবরারকে নিয়ে চলচ্চিত্র, মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

‘পুষ্পা ২’ সামান্থার কাছে শ্রীলীলার হার

অন্তর্বর্তী সরকারের কাছে আসিফের ৫ প্রশ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...