Corporate Sangbad
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজযাত্রীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সী মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। মুয়াল্লিমদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সামির মুহাম্মদ সাঈদ মাহবুব বিন আব্দুর রজ্জাক ও সামী মুহাম্মদ সাঈদ মাহবুব বিন আব্দুর রজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সী মালিকদের পক্ষ থেকে কাজী মুহাম্মদ শফিকুল ইসলাম, আলহাজ্ব কাজী রাসেল আহমেদ, একেএম সামশুল হুদা, মোহম্মদ কামাল উদ্দিন, এমএ রশিদ শাহ সম্রাট এবং অন্যান্য হজ এজেন্সী মালিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত ও প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হজ সার্ভিস বিষয়ে হজ এজেন্সী মালিকগণ তাদের মতামত তুলে ধরেন।