January 19, 2026 - 10:43 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

সাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

spot_img


নিজস্ব প্রতিবেদক : নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’” স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১৫ সংগঠনের শতাধিক নারী পুরুষের সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা পূলক চক্রবর্তী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস, ওয়ান স্টপ সার্ভিসের আব্দুল হাই সিদ্দীকি, হেড এর নির্বাহী পরিচালক, লুইস রানা গাইন, চুপড়িয়া মহিলা সংস্থার মরিয়ম মান্নান, দীপা ঘোষ, জয়া বৈদ্য, যুব কর্মী শ্রেয়া, উর্মী, লিজা, ইডা’র নির্বাহী পরিচালক আকতার হোসেন, গৌতম সরকার প্রমুখ। মানব বন্ধনে মানবাধিকার সংগঠন স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, সুয্যমুখি, দিশা, সিডো, হেড, রিশিল্পী, সম্প্রীতি এইড ফাউন্ডেশন,ব্রেকিং দ্য সাইলেন্স, দুর্বার নেটওয়ার্ক, মানুষের জন্য ফাউন্ডেশন, ক্রীশ্চান এইড, বারসিক, প্রথমআলো বন্ধু সভা, কারিতাস, আরা, আশালোককেন্দ্র, সৃজনী, এইচআরডিএফ, সিএসও এইচআরডি কোয়ালিশন , আরাসংস্থা।

বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ সহ জনসচেতনতার প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরা জেলাতে বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে গেছে যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলির কার্যকর ভুমিকা প্রয়োজন। মানববন্ধনে যে সকল দাবিনামা পেশ করা হয়:
সেগুলো হলো- নারীর উপর সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিন;
নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয় – প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিন, নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করুন;
নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জন- প্রতিরোধ গড়ে তুলুন;
সংবাদ মাধ্যম গুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করুন;
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগন ঘটনার শিকার নারীকে হেয় ও প্রতিপন্ন না করে ঘটনা সংঘটনকারীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে সহায়তা করুন। ঘটনার ছবি বা ভিডিওচিত্র প্রকাশ ও প্রচারে দায়িত্বশীল হোন, যাতে ঐ নারী ও তার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে না হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...