Corporate Sangbad
কর্পোরেট

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: ২০২৩ সালের বিভিন্ন সূচকের মূল্যায়নের ভিত্তিতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য “আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩” প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

গত ১৪ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে মঞ্চে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার এবং ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব মোঃ সেলিম উদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন।