January 20, 2026 - 12:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইএফআইসি ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এবং এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. সানাউল ইসলাম।

শুরুতেই এস এম শাহরিয়ার জামান শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে সকলকে স্বাগত জানান। প্রধান অতিথি এস এম হাসান রেজা দেশের অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী

উন্নয়নে আর্থিক সাক্ষরতার ভূমিকা নিয়ে তাঁর মতামত তুলে ধরেন। আইএফআইসি ব্যাংকের ফারিহা হায়দার শিক্ষার্থীদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতে ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষভাগে অধ্যাপক মোঃ সানাউল ইসলামের সমাপনী বক্তব্যে তিনি আর্থিক সাক্ষরতা প্রসারে সক্রিয় ভূমিকার জন্য আইএফআইসি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এই উদ্যোগটি সারা বাংলাদেশে আর্থিক ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যা দেশের ভবিষ্যত প্রজন্মের সামগ্রিক উন্নয়নে ব্যাংকটির অব্যাহত প্রচেষ্টার অংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...