January 20, 2026 - 12:18 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাটেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সাউদির

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সাউদির

spot_img

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক টিম সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবেন ৩৫ বছর বয়সী সাউদি। আগামী ২৮ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে টেস্ট সিরিজ শুরু হবে।

পরের দুই টেস্ট ৬ ডিসেম্বর ওয়েলিংটন ও ১৪ ডিসম্বের হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে। নিজের ঘরের মাঠ হ্যামিল্টনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন তিনি।

২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিলো সাউদির। এরপর গত ১৬ বছরে ১০৪ টেস্টে ৩৮৫ উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী সাউদি।

নিজের অবসর নিয়ে সাউদি বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে বড় হয়েছি। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮টি বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের। যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়া এখনই সঠিক সময়। আমার হৃদয়ে টেস্টের জন্য বিশেষ স্থান আছে।’

তিনি আরও বলেন, ‘এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল যেই দলের বিপক্ষে, তাদেরই বিপক্ষে বড় সিরিজ খেলবো এবং যে তিনটা মাঠ আমার কাছে অবিশ্বাস্য রকমের বিশেষ কিছু, সেখানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের সমাপ্তির জন্য দারুণ হবে।’

অবসরের ঘোষণা দিতে গিয়ে পরিবার-বন্ধু-কোচদের কথা স্মরণ করেছেন সাউদি, ‘পরিবার, বন্ধু, কোচ, ভক্ত এবং খেলার সাথে পুরো ক্যারিয়ার জুড়ে যারা জড়িত ছিলেন ও আমাকে সহায়তা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার পর থেকে নিউজিল্যান্ডের পেস আক্রমণের বড় অস্ত্র হয়ে উঠেন সাউদি। তিন ফরম্যাটেই দলের পেস আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্যারিয়ার জুড়ে চারটি ওয়ানডে বিশ্বকাপ, সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দু’টি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছেন এই ডান-হাতি পেসার।

২০২১ সালের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে সাউদাম্পটনে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সাউদি।

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ৩শ, ওয়ানডেতে ২শ ও টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকার করেছেন সাউদি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...