January 20, 2026 - 12:15 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশনড়াইলে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

নড়াইলে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

spot_img

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দুটি পৃথক অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট, চল্লিশ গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ ৬৭ হাজার সাতশত পঁচাআশি টাকাসহ তিনজন গ্রেফতার করেছে পুলিশ।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আরাফাত আলী মুসল্লী (২৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আরাফাত আলী মুসল্লী নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুন্দশী গ্রামের মৃত ফজলুর রহমান মুসল্লীর ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের কুন্দশী শাকিনস্ত কুন্দশী মাছের আড়তের পশ্চিম পাশে নড়াইল টু ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে আসামি মোঃ আরাফাত আলী মুসল্লীর বাড়িতে যাওয়ার পায়ে চলার রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ ও এএসআই; (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আরাফাত আলী মুসল্লীকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অপর একটি অভিযানে কুলসুম বেগম (৬০) ও মোসাঃ চায়না বেগম (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত কুলসুম বেগম (৬০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর (ব্যাপাড়ীপাড়া) গ্রামের মৃত বিল্লুর খানের স্ত্রী ও মোসাঃ চায়না বেগম(৫২) একই গ্রামের মৃত আশরাফ খানের স্ত্রী।

গত ১৪ নভেম্বর নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন গোপিনাথপুর ব্যাপাড়ীপাড়া কুন্দশী ব্রীজের নিচে চায়না বেগমের বসত বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামী কুলসুম বেগম (৬০) ও মোসাঃ চায়না বেগম (৫২) কে গ্রেফতার করে। এ ধৃত আসামিদের হেফাজতে হতে ৪০(চল্লিশ) গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ ষাটষট্টি হাজার সাতশত পঁচাআশি টাকা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...