January 19, 2026 - 12:12 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেল ফুডপ্যান্ডা

‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেল ফুডপ্যান্ডা

spot_img

কর্পোরেট ডেস্ক: ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। “এক্সেলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন)” ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকায় ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’ নামে এক অনুষ্ঠান আয়োজন করে ভিসা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিসা আয়োজিত এ অনুষ্ঠানে ফুডপ্যান্ডাকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, “সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমরা গর্বিত। ডিজিটাল খাতে উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে এ সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিজিটাল সল্যুশন দিয়ে গ্রাহকদের আরও সক্ষম করার মধ্যেই ব্যবসার ভবিষ্যৎ অন্তর্নিহিত রয়েছে। এই পুরস্কার আমাদের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। গ্রাহকরা এখন ক্যাশঅন ডেলিভারির ওপর থেকে নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকছেন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার। এছাড়া ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স এবং ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও এ অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ই-কমার্স সাইটে ভিসা কার্ডের মাধ্যমে সর্বাধিক অনলাইন লেনদেন পরিচালনার জন্য একই ধরনের পুরস্কার অর্জন করে ফুডপ্যান্ডা।

অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গুরুত্বপূর্ণ পার্টনার ও ক্লায়েন্টদের সম্মাননা জানায় ভিসা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...