January 14, 2026 - 2:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যই-রিটার্ন দাখিলের প্রশিক্ষণ দিচ্ছে এনবিআর

ই-রিটার্ন দাখিলের প্রশিক্ষণ দিচ্ছে এনবিআর

spot_img

নিজস্ব প্রতিবেদক : করদাতারা কীভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন বা কোনো সমস্যা কীভাবে এড়াবেন সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এনবিআরের প্রশিক্ষণে অংশ নিতে চাইলে অনলাইনে নিবন্ধন করতে হবে।

রবিবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংস্থা জানিয়েছে কেউ আবেদন করলে পরবর্তীতে এনবিআর প্রশিক্ষণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

এতে বলা হয়, এনবিআরের ওয়েবসাইট www.nbr.gov.bd এবং www.etaxnbr.gov.bd এর স্ক্রল এ ক্লিক করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে নির্ধারিত ফর্ম অনলাইনে পূরণ করে নিবন্ধন করে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয় বা বিভাগের কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সহায়তা দিতে প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগের দুইজন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধির টিওটি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে এনবিআর।

সকল তফশিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির প্রায় ১৬০০ জন প্রতিনিধিকেও একইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি।

এনবিআরের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে এবং দ্রুত তাদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী বছরের দাখিলকৃত e-Return ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন হতে করদাতাগণ e-Return সংক্রান্ত যেকোনো সমস্যা e-mail এর মাধ্যমে জানাতে পারছেন, যা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হচ্ছে। একইসাথে অনলাইনে রিটার্ন দাখিল বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবপেইজ (www.nbr.gov.bd), ইউটিউব চ্যানেল www.youtube.com/@nbr.bangladesh এবং ফেইসবুক পেইজ www.facebook.com/nbr.bangladesh এ পাওয়া যাচ্ছে।

e-Return সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা দিতে জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টারও চালু করেছে। কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে অফিস চলাকালীন সময়ে ফোন করে করদাতারা e-Return সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।

ইতোমধ্যে e-return অপশন ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১০ লাখ ৫০ হাজার ও অনলাইনে রিটার্ন দাখিল করেছেন আড়াই লাখের বেশি করদাতা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...