January 14, 2026 - 3:44 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনশাহরুখ খানকে এবার হত্যার হুমকি

শাহরুখ খানকে এবার হত্যার হুমকি

spot_img

বিনোদন ডেস্ক : কি হচ্ছে বলিউডে? সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখকে। বিষয়টি ভারতজুড়েই বেশ চিন্তার জন্ম দিয়েছে।

আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। সেই ফোনে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেছে এক অজ্ঞাতনামা যুবক।

ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরইমধ্যে ছত্তিশগড়ে পৌঁছেছে তারা। পুলিশ জানিয়েছে, এই উড়োফোনের আড়ালে আছে ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।

এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা তা নিয়েও চলছে তদন্ত।

এদিকে শাহরুখ খানের নিরাপত্তা নিয়েও তৎপর পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নিরাপত্তার শঙ্কায় এবার নিজের জন্মদিনে বেশ সতর্ক ছিলেন শাহরুখ খান। পুলিশের পরামর্শ মেনেই তিনি নিজেকে নিরাপদ রেখেছেন। প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছর তা হয়নি। তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।

এমনকি, বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও নজর ছিল। পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন শাহরুখ।

জন্মদিনে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান বলিউড বাদশাহ। মান্নাতের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের খাবারের বাক্স পাঠিয়েছিলেন। সঙ্গে লিখে দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ নোট।

তবে শাহরুখ যে এবারই প্রথম হত্যার হুমকি পেলেন তা নয়। এর আগে, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তাকে। ওই ঘটনার পর মুম্বাই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় ২৪ ঘণ্টা তার পাশে থাকতেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। এবারও নিরাপত্তার কঠিন বলয়ে থাকতে হবে এই অভিনেতকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...