Corporate Sangbad
শেয়ারবাজার

নাম পরিবর্তন করবে পদ্মা অয়েল

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নাম পরিবর্তন করে ‘পদ্মা অয়েল পিএলসি’ নির্ধারন করবে।

সূত্র মতে, আগামী ১১ জানুয়ারি, ২০২৪ তারিখে কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত অনুমোদন করা হবে।