Corporate Sangbad
সারাদেশ

কর্ণফুলীর এস আলম সয়াবিন অয়েল ফ্যাক্টরীর আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলীর চরপাথরঘাটা ব্রীজঘাট এলাকায় অবস্থিত এস আলম সয়াবিন অয়েল ট্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি বলেন, ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম মাত্র ২০-২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে এক দেড় লাখ টাকার ক্রয়-ক্ষতি হতে পারে।

কর্ণফুলীর এস আলম সয়াবিন অয়েল ট্যাঙ্কের ডিজিএম কাইমুল হুদা বলেন, আগুনে ক্ষয় ক্ষতির পরিমাণটা এখনো বলতে পারছি না। আগুনে দুটি কুলিং টাওয়ার মেশিন পুড়ে গেছে। ফ্যাক্টরী নতুন করে শুরু করতে কাজ করছে কতৃপক্ষ।