Corporate Sangbad
শেয়ারবাজার

এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০২ পয়সা।

আলোচ্য সময়ে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ৮ টাকা ৪২ পয়সা।