Corporate Sangbad
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নির্বাহী কমিটির ২য় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪, ৪:০২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর নবগঠিত নির্বাহী কমিটির ২য় সভা মঙ্গলবার (২৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ। সভায় নির্বাহী কমিটি ব্যাংকের বাৎসরিক বিভিন্ন ব্যবসা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এবং জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়।