Corporate Sangbad
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: রোববার (২৭ অক্টোবর) ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ।

ব্যাংকে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন নতুন বিভিন্ন প্রকার জমা হিসাব খুলছেন এবং বিদ্যমান হিসাবে লেনদেন করছেন। এ বিষয়ে নির্বাহী কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে ধন্যবাদ জানান ও ইউনিয়ন ব্যাংকের প্রতি তাঁদের আস্থার প্রশংসা করেন এবং আস্থা অব্যাহত রাখার অনুরোধ জানান।