Corporate Sangbad
শেয়ারবাজার

ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের পর্ষদ সভা ২৮ অক্টোবর

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ০৬ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।