Corporate Sangbad
কর্পোরেট

বিডিবিএলের এমডি ও সিইও হলেন জসিম উদ্দিন

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন।

জনতা ব্যাংক পিএলসি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরির সময়কালে তিনি তার চাকরির প্রতি নিবেদিত এবং সময়নিষ্ঠ ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান), এমএসএস (অর্থনীতি) এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি বাংলাদেশ অর্থনৈতিক সমিতির (বিইএ) আজীবন সদস্যও। বাংলাদেশের ব্যাংকিং খাতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। মো: জসিম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন কৃতি সন্তান।

আরও পড়ুন:

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে নতুন এমডি নিয়োগ