Corporate Sangbad
শেয়ারবাজার

এমকে ফুটওয়্যারের পর্ষদ সভা ২৮ অক্টোবর

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক :পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর বিকাল ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই’র এসএমই প্লাটফর্ম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।