Corporate Sangbad
শেয়ারবাজার

দুলামিয়া কটনের পর্ষদ সভা ২৭ অক্টোবর

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন মিলস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর দুপুর ৩ টায় সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।