Corporate Sangbad
কর্পোরেট

চাঁদপুরে ১১৩তম “মতলব দক্ষিণ উপশাখা” উদ্বোধন করলো যমুনা ব্যাংক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: যুগোপযোগী ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং ঝুঁকিবিহীন বিনিয়োগের আস্থা নিয়ে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের “মতলব দক্ষিণ উপশাখা”।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক গ্রাহক।