Corporate Sangbad
শেয়ারবাজার

কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ২৬ অক্টোবর

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।