Corporate Sangbad
শেয়ারবাজার

অন্য কোম্পানির দখলে ফ্যামিলি টেক্সের হেড অফিস

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৩, ৪:৫২ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেডের হেড অফিস পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল। কোম্পানির নিকেতন গুলশান-১ এর অফিসটি বর্তমানে ওলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ ব্যবহার করছে।

গতকাল ৯ অক্টোবর ডিএসইর প্রতিনিধি দল ফ্যামিলি টেক্সের কারখানা পরিদর্শন করলে এমন চিত্র দেখা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির কারখানা পরিদর্শন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল। কারখানা পরিদর্শনকালে ডিএসইর প্রতিনিধি দল দেখতে পায় কোম্পানিটির কারযক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।