Corporate Sangbad
সারাদেশ

চকরিয়ায় আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৩, ৫:১৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা মাষ্টারপাড়া কবরস্থান থেকে আদালতের নির্দেশে সোহেল নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রাহাত-উজ-জামানের উপস্থিতিতে পুলিশ, আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা ও সমাজের লোকজনের অংশ গ্রহণে লাশ উত্তোলনের কার্যক্রম পরিচালনা করা হয়।

সবুজবাগের একটি বাসা থেকে তার মৃত দেহ উদ্ধার করে দাফন করা হয়েছিলো। দীর্ঘদিন পর হত্যার ক্লু উদঘাটনের জন্য তার স্ত্রী (২ সন্তানের জননী) বাদী হয়ে মামলা করলে আদালত এ সিদ্ধান্ত দেন। আদালতের সিদ্ধান্তের পর আজকে এ লাশ কবরস্থান থেকে উত্তোলন করা হয়।