Corporate Sangbad
শেয়ারবাজার

আইটি কনসালট্যান্টের পর্ষদ সভা ২৪ অক্টোবর

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্ট লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর বিকাল ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত পর্ষদ সভায় ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।