Corporate Sangbad
শেয়ারবাজার

বাতিল হলো আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড ইস্যুর প্রস্তাব

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪, ২:৫০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, কোম্পানিটির পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। যার নাম দিয়েছিল ‘এআইএল কনভার্ট্যাবল বন্ড’।