Corporate Sangbad
আইন-আদালত

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩, ২:৪৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের দন্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের এস আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাজুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলায় মোট ৮জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি তাজুল ইসলাম তাজু দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড,২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

মামলার অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। এবং আসামী পক্ষে এহান উদ্দিন মনা কৌশলী ছিলেন।