Corporate Sangbad
শেয়ারবাজার

ফার ইস্ট নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

পর্ষদ সভা শেষে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিতে পারে।